ফটো ক্যাপশন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে যাত্রা শুরু করল মাল্টিন্যাশনাল ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘বিশ্বাস ইলেকট্রনিক্স’। পোড়াদহ বাজারে শোরুমটি উদ্বোধন করেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এবং চিত্রনায়ক সায়মন সাদিক। উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, মো. হুমায়ুন কবীর, ডেপুটি ডিরেক্টর মিরাজুল হক

 

০০০

 

রাজধানীর মিরপুরের পল্লবীতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩০তম পল্লবী শাখা সম্প্রতি উদ্বোধন করেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম

 

০০০

 

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবদুল খালেক খানসহ অন্যরা উপস্থিত ছিলেন

 

০০০

 

নারায়ণগঞ্জে কমিউনিটি ব্যাংকের পঞ্চবটী শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন