৯ শতাংশ সুদে ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর ঋণ বৃদ্ধি করার প্রস্তাবে সম্মতি দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া এক বিবৃতিতে বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হবেন। আমরা আশা করছি খুব দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আবাসন খাতে ঋণসুবিধা বৃদ্ধি এই খাতে ফলপ্রসূ ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে। লিংকেজ শিল্পগুলো আরো প্রসার লাভ করবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ১ কোটি ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে। নতুন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গৃহঋণ বৃদ্ধির প্রস্তাবে সরকার সম্মতি জানায়। —প্রেস বিজ্ঞপ্তি
