ওয়ান ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৯

জন সরকার ওয়ান ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৬ সালে আরব বাংলাদেশ (বর্তমানে এবি ব্যাংক) ব্যাংক লিমিটেডের প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি