বরিশালে সড়ক মেরামতসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০০

বরিশাল নগরীর সড়ক মেরামতসহ বিভিন্ন দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখা।  নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগর ভবনে গিয়ে শেষ হয়। সেখানে বাসদের শীর্ষ নেতারা বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মেয়র বরাবর ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।  মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা শাখার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুম্মন।