ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সংবাদ সম্মেলন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০১

ঠাকুরগাঁও মহাসড়কে (বড়ো খোঁচাবাড়ী-সালন্দর) মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে উদ্যাগ গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী প্রমুখ।