দেশের উন্নয়নে ব্যবসায়ীদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে ------------------শিল্পমন্ত্রী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০১

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ বলেছেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শনিবার রাতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও ব্যবসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসায়ীরা একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। সে কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সব সমস্যা সমাধানে দিন-রাত কাজ করে যাচ্ছেন। নরসিংদীর ব্যবসায়ীদের সমস্যা আমি শুনেছি। প্রধানমন্ত্রীর কাছে আমি এসব সমস্যা তুলে ধরব। আশা করি, তিনি আমার কথা ফেলবেন না।

এ সময় শিল্পমন্ত্রী নরসিংদীতে একটি আধুনিক রেস্ট হাউজ নির্মাণের আশ্বাস দেন।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি আলী হোসেন শিশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—পলাশের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের এমপি জহিরুল হক ভুঁইয়া মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রমুখ।