নারী নির্যাতনের মামলায় আটক ও কারাগারে প্রেরণের জেরে বেগমগঞ্জের রাজুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আলমকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রাজুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দত্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পাঠানো গত ২৫ নভেম্বরে ২৭৮৫ নং স্মারকের চিঠিতে মাসুদ আলমকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। এ অবস্থায় মাসুদ আলমকে কোনো অবস্থায় ক্লাস করতে দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন জানান, বর্তমানে মাসুদ আলম সাসপেন্ড অবস্থায় রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
