নগরীর পাহাড়তলী এলাকা থেকে ওয়াসিম ওসমান নামের এক ভুয়া চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার শাপলা আবাসিক এলাকার একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ডাক্তারি পাস না করলেও ওয়াসিম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে লোকজনকে ব্যবস্থাপত্র দিচ্ছে। পেশায় ওষুধ বিক্রেতা হয়েও চিকিত্সক সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
