বাগেরহাটে স্মার্টকার্ড বিতরণ করবেন মুক্তিযোদ্ধারা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের দিয়ে উদ্বোধন করা হবে স্মার্টকার্ড বিতরণ। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের দ্বারা উদ্বোধন করা হবে স্মার্টকার্ড বিতরণ।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারি এ তথ্য নিশ্চিত করেছেন। ১৬ ডিসেম্বরের পর ১৬ ইউনিয়নে তিন মাস ধরে চলবে ঐ কার্ড বিতরণ কার্যক্রম।