বাঘায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বলিহার এলাকার গুচ্ছগ্রামসংলগ্ন একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অজ্ঞাত ঐ ব্যক্তির পরনে প্যান্ট ও গায়ে একটি কালো গেঞ্জি ছিল। তার বয়স আনুমানিক ২৫ বছর। গায়ের রং শ্যামলা। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
