চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রওশন হাট বাজারে শুক্রবার দিনগত রাতে অগ্নিকাণ্ডে শাহ আমিন ট্রেডার্স নামের একটি পাইকারি মুদির দোকান ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের শিখা দ্রুত ছড়িয়ে শাহজাহানের মালিকানাধীন দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও বাজার কমিটির সভাপতি মফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।
