চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন। কিন্তু দলের স্বার্থে তিনি হাইকমান্ডের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন। দলটির কান্ডারী হিসেবে তিনি এবার চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য হয়ে আসনটির উন্নয়নে মন প্রাণ দিয়ে কাজ করতে চান। -প্রেস বিজ্ঞপ্তি
