বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানিজ ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কন্সার্নস অ্যাসোসিয়েশনের (বিএসভি অ্যাসোসিয়েশন) ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জিয়াউল হক ও সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক সোহেল নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, সহ-সভাপতি এম আব্দুল গণি, দেলোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে মোফাজ্জল বারকী, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ এইচ এম মশিউর রহমান, দপ্তর সম্পাদক গোপাল কুমার সরকার সমীর, প্রচার সম্পাদক রাহাত শিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হাসেম মিলন, সমাজ সেবা সম্পাদক বুলবুল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক, পরিচালক কিউ এইচ কবির জন, জাহাঙ্গীর আলম সোহেল, খাইরুল আলম, আব্দুল মোত্তালেব, নাজিমুল ইসলাম, সৈয়দ জাকির হোসেন, আনিসুর রহমান ও আরিফুল ইসলাম। —সংবাদ বিজ্ঞপ্তি
