শোক সংবাদ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

সুকুমার দেবনাথ

শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. বিজন কান্তি নাথের পিতা সমাজসেবক সুকুমার দেবনাথ (৭৮) গত শুক্রবার হালিশহরের নতুন বাজারের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ডা. আফছারুল আমীন এমপি, পংকজ নাথ এমপি, রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ৯ ডিসেম্বর প্রয়াতের হালিশহরের বাসভবনে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে।