এসএ গেমসে অংশ নিচ্ছেন নাটোরের তিন জন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:২২

বাংলাদেশের হয়ে এসএ গেমস খেলতে নেপাল গেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের মো. বিপ্লব ও কালাকান্দর গ্রামের মো. সুলতান। সেই সঙ্গে এসএ গেমসের ‘খো খো’ খেলায় রেফারির দায়িত্ব পালন করবেন খুবজীপুরের মো. আব্দুর রহিম। স্বর্ণপদক জয়ের মধ্যদিয়ে চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরের নাম সারাবিশ্বে ছড়িয়ে যাক—এমন প্রত্যাশা উপজেলাবাসীর। তৃতীয়বারের মতো এশিয়ার অলিম্পিখ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের আয়োজন করা হয়েছে নেপালে। ১৩তম এ আসরে ২৭ ডিসিপ্লিনে ৩২৪টি স্বর্ণপদকের জন্য লড়বেন সাত দেশের অ্যাথলেটরা। আসরের ২৫টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ।