৭৪ সন্ত্রাসীকে মুক্তি দেওয়ার কথা স্বীকার বরিস জনসনের

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সম্প্রতি ৭৪ সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ক্ষমতায় গেলে কারাদ্লকে আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন। এই সন্ত্রাসীদের একজনই শুক্রবার লন্ডন ব্রিজে ছুরি হামলা চালিয়ে দুইজনকে হত্যা করে। পরে পুলিশের গুলিতে সে মারা যায়। বিরোধীরা বরিসের মন্তব্যের সমালোচনা করেছেন। তারা বলছেন, আইন অনুযায়ীই সবাইকে মুক্তি দেওয়া উচিত। আর অপরাধের মাত্রা হিসেবেই কারাদ্ল দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। করবিন আরো বলেছেন, ক্ষমতায় গেলে তিনি সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবেন। কারণ এসব অস্ত্র ইয়েমেনে হামলায় ব্যবহার করা হয়। -রয়টার্স ও আল-জাজিরা