আপনার রাশিফল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:১৯

মুহম্মদ আনিসুল হক

৩ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ৫ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩। শুভ বার :বৃহস্পতি। শুভ রত্ন :পোখরাজ।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে যাবতীয় ধরনের মতবিরোধ এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রত্যাশা পূরণের জন্য দিনটি অনুকূল হতে পারে। মন ভালো থাকবে। সম্ভাব্যক্ষেত্রে যানবাহন ক্রয় করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজস্ব মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। কোনো কাজে অবদানের স্বীকৃতি পেতে পারেন। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আইন লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।