সিন্ডিকেটের পিন্ডি কেটে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:৩৪

ইমরান পরশ

 

সিন্ডিকেটে জিম্মি করে দেখায় কী যে খেল

আমজনতা তাদের কাছে নুন ছাড়া কতবেল!

তারাই নাচায় আমরা নাচি, আমরা ভানুমতি

দিনকে এরা রাত করে দেয় বাড়ায় যে দুর্গতি।

 

সিন্ডিকেটের দৌরাত্ম্য খুব হস্ত অনেক লাম্বা

এরাই দেশে দেয় বসিয়ে দুর্নীতির এক খাম্বা।

আমজনতার হূদয় কেটে করছে ফালি ফালি

সিন্ডিকেটের পিন্ডি কেটে বাজাও হাতে তালি।