উদ্ধৃতি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক অপশক্তির প্রভাবে দেশে ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল বিভিন্ন চক্রের উদ্ভব ঘটে। এ প্রতিক্রিয়াশীল চক্রের মূল টার্গেট হলো বিচারাঙ্গন। দেশের বিচারাঙ্গনের বিচারক ও আইনজীবীগণ বারবার এ ঘৃণিত চক্রের নির্মম ও মর্মান্তিক হামলার শিকার হয়েছেন। তারা বিচারক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে। তারা জানে না ব্যক্তিকে হত্যা করা যায়, আদর্শকে হত্যা করা যায় না।

—সৈয়দ মাহমুদ হোসেন

    প্রধান বিচারপতি

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২ ডিসেম্বর ২০১৯)