মেমোরি কার্ডে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৪

গতিতে বিশ্বনন্দিত লেক্সার ব্র্যান্ডের মেমোরি কার্ডে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা ঘোষণা করেছে দেশের প্রতিশ্রুতিশীল প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিক। অ্যাডাপ্টারসহ এই মেমোরি কার্ডগুলোর ধারণক্ষমতা ৩২ জিবি থেকে ২৫৬ জিবি। এরমধ্যে ৩২ জিবির মূল্য ৬৫০ টাকা, ৬৪ জিবির মূল্য ১ হাজার ১০০ টাকা, ১২৮ জিবির মূল্য ২ হাজার টাকা এবং ২৫৬ জিবির মূল্য ৪ হাজার টাকা। আলট্রা হাইস্পিড প্রযুক্তির এই ক্লাস টেন মেমোরি কার্ডগুলোর তথ্য স্থানান্তর গতি ১০০ এমবিপিএস।