অনেকদিন পর আবারও গানে নিয়মিত হলাম:লিসা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:০৫

বিনোদন রিপোর্ট

 

দীর্ঘদিন বিরতি পর আবারও গানে নিয়মিত হয়েছে সংগীতশিল্পী লিসা কালাম। সম্প্রতি জি সিরিজের ব্যানারে নতুন একটি গান রিলিজ পায়। সামনে আরো তিনটি গান রিলিজ পাবে। গানগুলোর রেকর্ডিং হয়ে গেছে। মিউজিক ভিডিওর কাজ শেষ হলেই রিলিজ দেওয়া হবে। লিসা কালাম বলেন, ‘অনেকদিন পর আবারও গানে নিয়মিত হলাম। ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখন অনেক নতুন মুখ। যারা হয়তো আমাকে চেনেন না বা আমিও অনেককে চিনি না। এর মাঝেও আনন্দের বিষয়, আমি যখন শুনি এখনকার অনেক শিল্পী আমার গান গাইছেন।’

উল্লেখ্য, ২০০০ সালে সংগীতার ব্যানারে লিসার ‘কানাই’ অ্যালবামটি বেশ আলোচনা তৈরি করেছিল।