বিনোদন রিপোর্ট
‘আমরা সূর্যমুখী’-এর প্রতিষ্ঠার ৪৪ বছর উপলক্ষে সংগীতশিল্পী দিঠি আনোয়ারের একক সংগীতসন্ধ্যা আয়োজন করা হয়। রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন আমরা সূর্যমুখীর নির্বাহী পরিচালক সেলিম। উপস্থাপনা করেন রূপশ্রী চক্রবর্তী। অতিথিদের বক্তৃতা শেষে সংগীত পরিবেশনের জন্য মঞ্চে ওঠেন দিঠি আনোয়ার। মঞ্চে উঠে শুরুতেই পরিবেশন করেন ‘মাগো আজ তোমাকে ঘুম পাড়ানির মাসি হতে দেব না’। এরপর প্রতিটি গানে দিঠি তার অসাধারণ গায়কী দিয়ে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেন।
