চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত ষষ্ঠ ব্যান্ড ফেস্টে তারুণ্যের উপচেপড়া ঢল নেমেছিল। এ ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা ছিলেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। যার হাত ধরে চ্যানেল আই চত্বরে ৫ বছর আগে শুরু হয়েছিল এ ব্যান্ড ফেস্ট। ১ ডিসেম্বর ব্যান্ড ফেস্টের উদ্বোধন হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে এলআরবি, ফিডব্যাক, অবসকিউর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রুব তারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্ফনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল। ব্যান্ড ফেস্ট সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
