টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন নেপালের অঞ্জলি চাঁদ। নেপালে চলমান এসএ গেমসে নারী ক্রিকেটে আজ মালদ্বীপের বিপক্ষে কোনো রান খরচ না করেই ৬ উইকেট শিকার করে এ বিশ্ব রেকর্ড গড়েন অঞ্জলি। তার রেকর্ড গড়া বোলিংয়ে মালদ্বীপকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিক নেপাল। এসএ গেমসে নারী ক্রিকেটের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মালদ্বীপের অধিনায়ক জুনা মারিয়াম। তবে ব্যাট হাতে নেমেই স্বাগতিকদের বোলিং তোপে পড়ে ১০.১ ওভারে মাত্র ১৬ রানে গুটিয়ে যায় মালদ্বীপের নারীরা। ইনিংসের সপ্তম ওভারে বল হাতে আক্রমণে আসা অঞ্জলি কোনো রান খরচ না করে ৬ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন।
