নিম্নচাপের প্রভাবে পুরো ইউরোপজুড়েই চলছে প্রবল বৃষ্টিপাত। রেড এলার্ট জারি হয়েছে বেশ কয়েকটি শহরে। যার ফলেই পিছিয়ে গেছে ফরাসি লিগে মোনাকো-পিএসজি ম্যাচের সূচি। প্রচণ্ড বৃষ্টি ও বন্যার শঙ্কায় মোনাকোতে রেড এলার্ট জারি করা হয়েছে। রবিবার বাংলাদেশ সময় রাত দুইটায় মোনাকোর মাঠে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। লিগে ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই। চলতি লিগে খুব বাজে অবস্থায় আছে মোনাকো। ১৪ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্দশ স্থানে।
