আল জাজিরা
চলমান কূটনৈতিক সংকটের মধ্যেই আগামী সপ্তাহে সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার ছয় দেশের এই সংগঠন এক ঘোষণায় এ কথা জানিয়েছে।
জিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে সংগঠনটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বার্ষিক এই সম্মেলনে উপসাগরীয় অঞ্চলের নেতা ও প্রতিনিধিরা অংশ নেবেন। জিসিসির মহাসচিব আব্দুল লতিফ বিন রশীদ আল জায়ানি এক বিবৃতিতে বলেন, জিসিসির সদস্যদের সংহতি ও অগ্রগতি জোরদার করতে রাজনৈতিক, প্রতিরক্ষা, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারের সম্মেলনে আলোচনা করা হবে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল সোমবার বেঙ্গালুরুতে বিক্ষোভ করেন একটি নারী সংগঠনের কর্মীরা —এএফপি
