বিবিসি
জর্ডানে অগ্নিকাণ্ডে ১৩ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। দেশটির পূর্বাঞ্চলে একটি কৃষি এলাকার অস্থায়ী আবাসনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রবিবার মধ্য রাতে রাজধানী আম্মানের পশ্চিমে একটি প্রত্যন্ত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঐ অস্থায়ী নিবাসে দুটি পরিবার বসবাস করত। এরা সবাই প্রবাসী শ্রমিক। গত কয়েক বছরে জর্ডানে এ ধরনের বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।
