রাজশাহীতে ব্যবসায়ী হত্যার বিচার দাবি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

কমিশনার কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার, রাজশাহী

নগরীর মালদা কলোনি ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়ী রাজন শেখ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকালে রাজনের পরিবারের সদস্যসহ বিক্ষুব্ধ এলাকাবাসী নগরীর শাহ মখদুম থানায় অবস্থিত আরএমপি কমিশনারের অস্থায়ী কার্যালয় ঘেরাও করে। পরে পুলিশ এলাকাবাসীকে সেখান থেকে সরিয়ে দেয়।

উল্লেখ্য, নিহত রাজন শেখ নগরীর মালদা কলোনী এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। গত ৩০ নভেম্বর প্রকাশ্যে ছুরিকাঘাতে রাজনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজনের মা থানায় মামলা করেন।