মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের সুলতানপুর কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সোমবার খাবার বিতরণ করেছে মেট্রোপলিটন পুলিশ।

বিতরণ অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম মানবতামূলক কর্মকাণ্ডে সকলকে অংশগ্রণের জন্য আহ্ববান জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা শাখা, মো. খোকন মহানগর হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি প্রমুখ।