জৈন্তাপুরে পাঁচজনকে অস্ত্রসহ আটক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

জৈন্তাপুরের নিজপাট কমলাবাড়ি এলাকা থেকে গুলি ভর্তি পিস্তলসহ পাঁচজন সন্দেহজনক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

উপজেলার কমলাবাড়ি গ্রামের জালাল উদ্দিন পাখি মিয়ার বাড়িতে অপরিচিত ৭/৮ জন লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। এক পর্যায়ে একই গ্রামের নানু মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন একজন পিস্তল বের করে গুলি করার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা পিস্তলসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে আরো তিনজন গাড়ি নিয়ে পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিস্তলের লাইসেন্স রয়েছে। স্থানীয়ভাবে জনপ্রতিনিধি ও এলাকার মুরব্বীদের সঙ্গে কথা বলে ঘটনাটি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।