ছাগলনাইয়ায় তিন সিএনজি চালককে জরিমানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০০

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

ছাগলনাইয়ায় সোমবার তিনজন সিএনজি অটোরিকশা চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা পরিষদের সামনের সড়কে অবৈধ পার্কিংসহ নানা অভিযোগে সিএনজি অটোরিকশা চালক মো. দিদারের ৫০০ টাকা, সালাউদ্দিনের ৫০০ টাকা ও ছালেহ আহাম্মদকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের এ অভিযান পরিচালনা করেন।