সিলেট অফিস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই মাসব্যাপী কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের সনদ বিতরণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের গ্যালারিতে এর আয়োজন করা হয়।
কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোহন মিয়ার সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো. নাজমুল হকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম ডা. মো. ইমামুল হক, প্রফেসর সারোয়ার আকরাম আজিজ প্রমুখ। এ সময় প্রশিক্ষণার্থীদের পক্ষে মো. ইকবাল হোসেন এবং প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম রাশেদ হাসনাত।
