টেকনাফে স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০০

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার।

উপজেলার হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মশালা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ এমদাদ হোছাইন চৌধুরী ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্মশালার আয়োজন করে।