কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কোচিং শেষে বাড়ি ফেরার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে স্বপন রায় নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এ সাজা দেন। এর আগে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দামালের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের দণ্ডপ্রাপ্ত আসামি নির্মল রায়কে সোমবার নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
