পাকুন্দিয়ায় মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০২

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলার মাদ্রাসা ছাত্র ইকরাম হোসেন রাহাতকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাহাত হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। হোসেন্দী দাখিল মাদ্রাসা, হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. সালাহ উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সবুজ ও হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমরু প্রমুখ। উপজেলার হোসেন্দী নয়াপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে ইকরাম হোসেন রাহাত হোসেন্দী দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত।