নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে নির্মাণাধীন মরিচপুরান টেকনিক্যাল স্কুলের পাশের ধান খেত থেকে আব্দুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক মরিচপুরান মৌলভীপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আজিজুর ওরফে অজি নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
