এডিবির নতুন প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

 ইত্তেফাক রিপোর্ট

পাঁচ বছরের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের মাসাতাসুগু আসাকাওয়া। আগামী ২০ জানুয়ারি দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। গতকাল সোমবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এডিবির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হং নাম কি। নতুন প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। চার দশক ধরে আসাকাওয়া আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপমন্ত্রীসহ জাপানের অর্থ মন্ত্রণালয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উন্নয়ন নীতি, বৈদেশিক মুদ্রার বাজার এবং বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক কর নীতির ক্ষেত্রে তার রয়েছে পেশাগত বিরাট অভিজ্ঞতা।