শরীয়তপুরে এক্সিম ব্যাংকের ১২৭তম শাখা উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন
০০০০
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৪১তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীরসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন
০০০
এমটিবি প্রেজেন্টস ঢাকা সিএক্সও সামিট-২০১৯ শীর্ষক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মাস্টার কার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত এবং গার্ডিয়ানের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এমটিবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘ব্যাংকিং বুথ’ সম্প্রতি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের সোনামিয়া মার্কেটে এবং ফতুল্লার শিবু মার্কেটে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী
