ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ধানমন্ডিতে দিরা মনি আক্তার ওরফে মিতা নূর রহমান (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে মনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ধানমন্ডি থানার এস আই তৌকির আহম্মেদ রবিবার রাতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। নিহতের বাবা আব্দুল মতিন অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যার প্রচার করা হচ্ছে। আমরা এর বিচার চাই ।’
