ক্যাপশন নিউজ ১

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষের জীবনধারা নদীর স্রোতের মতোই বহমান। পরিশ্রমী এসব মানুষের জীবনে আয়েশ করে খাওয়ার কিংবা বিশ্রামের এতটুকু ফুরসত নেই। ইটবোঝাই ট্রলার নিয়ে নদীর বুক চিরে দূর গন্তব্যে ছুটে চলার এক ফাঁকে সবাইকে দল বেঁধে সেরে নিতে হয় খাওয়ার পর্ব। ছবিটি মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে তুলেছেন আমাদের ফটো সাংবাদিক সামসুল হায়দার বাদশা