গাজীপুরে অবৈধ আট ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০৩

গাজীপুর :উচ্চ আদালতের নির্দেশনার পর সোমবার গাজীপুর মহানগরীতে গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় নগরীর বাঘিয়া ও রাজাবাড়ী এলাকায়। এ সময় অবৈধভাবে ইট উত্পাদনের দায়ে আট ইটভাটা মালিককে ৪০ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটাগুলো হলো: রাজাবাড়ী এলাকার হিকমত আলীর মালিকানা রূপসা ব্রিকস (আরবিসি) ও বাঘিয়া ন্যাশনাল ব্রিকস (বিএনবি), বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২ (বিএবি) এবং বাঘিয়া আইজুদ্দিন ব্রিকস-২, বন্ধু ব্রিকস (বিএন্ডবি) এবং সিদ্দিক  হোসেনের মালিকানাধীন বাঘিয়া অলি ব্রিকস (বিওবি), আফছারউদ্দিনদের জিন্নত ব্রিকস-১ (এমজেবি) এবং জিন্নত ব্রিকস-২ (এমজেবি)        —ইত্তেফাক