রূপগঞ্জে নতুন হাসপাতাল ভবন ও ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০৫

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গতকাল সোমবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্সরে মেশিন ও রূপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আব্দুল মান্নান মুন্সী, আব্দুল আলীম সরকার, ইউপি সদস্য আলহাজ মো. রমজান আলী প্রমুখ।