মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বেসরকারি কলেজের শিক্ষকের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় রবিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো: উপজেলার সাভার গ্রামের আরান আলী ও জিয়াউর রহমান জিয়া । জানা যায়, উপজেলার সাভার গ্রামের কলেজ শিক্ষক মো. হুমায়ূন কবীর (২৭) মানিকগঞ্জের ৬ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলার আগসাভার গ্রামের আরান আলী গংদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ঐ চাঁদাবাজি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
