চট্টগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা গত রবিবার শুরু হয়েছে। নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান আহমদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রয়াত জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী হাসিনা মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, মুক্তিযোদ্ধা বদিউল আলম, মহানগর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান, মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।
