যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে দ্রুত শুল্ক পুনর্বহাল করবেন। ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ব্রাজিল ও আর্জেন্টিনায় মুদ্রার মান অস্বাভাবিকভাবে কমে গেছে, যা আমাদের কৃষকদের পক্ষে ভাল নয়। আর সেকারণেই আমি ঐসব দেশে থেকে আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে অবিলম্বে শুল্ক পুনরায় কার্যকর করবো। এর আগে একবার শুল্ক আরোপ করে প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। —ভয়েস অব আমেরিকা
