নোবেল সাহিত্য কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৯

নোবেল সাহিত্য কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। ২৩৩ বছরের সুইডিশ একাডেমিতে যৌন কেলেঙ্কারির ঘটনায় সংস্কারের দাবি ওঠে। কিন্তু সেই সংস্কারে চরম ধীরগতি হচ্ছে এমন অভিযোগ করে দুই সদস্য পদত্যাগ করেন। তবে তারা কমিটি বহির্ভূত সদস্য। যৌন কেলেঙ্কারির ঘটনায় ২০১৮ সালের সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়েছিল। চলতি বছরে একসঙ্গে দুটি পুরস্কার ঘোষণা করা হয়। লেখক ক্রিস্টোফার লিয়েনদোয়ের বলেন, সংস্কারের কথা বলা হলেও তা হচ্ছে না। এ নিয়ে আর অপেক্ষা করতে পারছি না। এছাড়া গুন ব্রিট সান্ডস্ট্রমও একই কারণে পদত্যাগ করেছেন। — রয়টার্স