পশ্চিমবঙ্গে কট্টরপন্থি সংগঠনকে সমাবেশের অনুমতি নয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:৩০

পশ্চিমবঙ্গে কোনো কট্টরপন্থী সংগঠনকে সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। গতকাল সোমবার রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের নিয়ে নবান্নে এক বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের একাংশের মতে, মুখ্যমন্ত্রী কোনো সংগঠনের নাম না করলেও তার বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি আসাদউদ্দিন ওয়াইসির ‘অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিনকেই’ (এআইএমআইএম) বিশেষভাবে ওই কট্টরবাদীদের তালিকার শীর্ষে রাখছেন। বৈঠকে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী নাম না করে আক্রমণ করেছিলেন ওয়াইসিকে। বলেছিলেন, বিজেপির দোসর বলে। এদিনও তার বক্তব্যে সে রকমই ইঙ্গিত ছিল। -আনন্দবাজার পত্রিকা