রাজধানীর উত্তরার হোটেল মিলিনার মালিকানা থেকে রিজেন্ট গ্রুপকে হটানোর ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। হোটেলের মালিক ও পরিচালনার দায়িত্বে থাকা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ঢাকার যুগ্ম জেলা জজ ১ম আদালতে গত রবিবার মামলা করলে আদালত এই নির্দেশ দেয়।
মামলার বিবরণে জানা যায়, হোটেলের সাবেক মালিক আনোয়ার হোসেন চুক্তির কোনো অংশই না মেনে রিজেন্ট গ্রুপ থেকে হোটেলটি দখলমুক্ত করার অপচেষ্টা করেন। আদালত ১৫ দিনের মধ্যে কেন আনোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। মো. সাহেদ দৈনিক নতুন কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
