রূপালী ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২০:৫০

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে সম্প্রতি যোগ দিয়েছেন খন্দকার আতাউর রহমান। এর আগে তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি