ঠাকুরগাঁও মুক্ত দিবস উদ্যাপন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৮

ঠাকুরগাঁও প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মুক্তি শোভাযাত্রা ছাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখা ও মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা কমান্ড।

শহরের শহীদ স্মৃতিস্তম্ভ সাধারণ পাঠাগার চত্বরে দিবসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর আলী ও শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার পত্নী শহীদজায়া আনোয়ারা মোস্তফা। এ সময় জেলা উদীচীর সভাপতি সেতারা বেগমের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান,  জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।